1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

চিত্রনায়িকা শিমু হত্যা: স্বামী-গাড়িচালক তিনদিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর হত্যার ঘটনায় করা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক এস এম ফরহাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপপরিদর্শক (এসআই) চুন্নু মিয়া।

এর আগে কেরানীগঞ্জ মডেল থানায় নোবেল ও তার গাড়িচালকের মামলা করেন শিমুর ভাই হারুনুর রশীদ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এদিকে শিমু ছিলেন রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা। গত ১৬ জানুয়ারি শিমুর অভিভাবকরা তার নিখোঁজের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলাবাগান থানায়। পরে জিডিসূত্রে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ সোমবার কেরানীগঞ্জ থেকে বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করে। শিমুর পরিবারের পক্ষ থেকে পরে মরদেহটিকে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, প্রায় ২৫ সিনেমায় অভিনয় করেন চিত্রনায়িকা শিমু। তিনি কাজী হায়াতের ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন। পরে চিত্রনায়িকা শিমু পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ বেশ কিছু খ্যাতিমান পরিচালকের চলচ্চিত্রে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com