1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

চাটমোহরে গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক জেলহাজতে

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে

আটক যুবক একই উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের মজির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলে আবুল কালামকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠায় পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদ্রা এলাকায় আবুল কালাম আজাদ নামের ওই যুবকের একটি আমবাগান আছে। প্রতিরাতে ওই বাগান পাহারা দিত সে। আম বাগানের পাশেই ওই গৃহবধূর বাড়ি হওয়ার সুবাদে প্রায়শই কুপ্রস্তাব দিত আবুল কালাম। এরপর সোমবার রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগে জোরপূর্বক ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টা চালায় আবুল কালাম আজাদ।

পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে আবুল কালামকে হাতেনাতে আটকের পর পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় আবুল কালামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এলাকাবাসী আবুল কালাম নামে ওই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগী ওই গৃহবধূ মামলা করলে আবুল কালামকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com