1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু কাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আমসহ সবজি জাতীয় পণ্য পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। কাল সোমবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে ট্রেনটি।

রাজশাহী থেকে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের জিএম অসীম কুমার তালুকদার ট্রেনটি উদ্বোধন করবেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহীদুল আলম জানান, রহনপুর স্টেশনে ট্রেনটি উদ্বোধনের পর চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে পৌঁছাবে। এরপর রাজশাহী স্টেশনে বিরতি দিয়ে পণ্য তোলার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভোরে এই ট্রেন পৌঁছাবে ঢাকার কমলাপুর স্টেশনে।

‘বিশেষ এই ট্রেনে প্রতি কেজি আম মাত্র ১ টাকা ৩১ পয়সায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে। রাজশাহী স্টেশন থেকে প্রতি কেজির ভাড়া হবে ১ টাকা ১৭ পয়সা। সপ্তাহে ৭ দিনই চলাচল করবে বিশেষ এই ট্রেন। ঢাকায় কমলাপুর স্টেশনে আম নামিয়ে রাতেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে’, বলেন তিনি।

গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়েছিল ২৭ মে। কিন্তু আবহাওয়ার কারণে এ বছর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে আম বিলম্বে পাকায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ট্রেনটি দেরিতে চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com