1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নেত্রকোনায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে জুয়েল ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার দলীয় সাধারণ সদস্য পদও বাতিল করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জুয়েল ভূঁইয়া কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক। তিনি কোথায়ও বিশৃঙ্খলা, সন্ত্রাস বা চাঁদাবাজি করার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী হাতে সোপর্দ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানতে চাইলে কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই জুয়েল ভূঁইয়ার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে চাঁদাবাজ বা অপকর্মে জড়িতদের জায়গা হবে না।

এ বিষয়ে জানতে জুয়েল ভূঁইয়ার মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com