1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

চলে গেলেন কিংবদন্তি নৃত্যশিল্পী বিরজু মহারাজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের কত্থক নৃত্যের কিংবদন্তীপ্রতিম শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ আর নেই। রবিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিরজু মহারাজের। গতকাল (রবিবার) রাতে দিল্লির বাড়িতে নাতির সঙ্গে খেলছিলেন তিনি, সেই সময় হঠাৎ তাঁর শরীর বিগড়ে যায়। দ্রুত দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন পণ্ডিত বিরজু মহারাজ।

সাত পুরুষ ধরে বিরজু মহারাজের পরিবারে কত্থক নাচের চর্চা। তাঁর দুই চাচা শম্ভু মহারাজ এবং লাচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত শিল্পী। তবে গুরু ছিলেন বাবা অচ্চন মহারাজ। শাস্ত্রীয় সঙ্গীতের একাধিক ধারার সঙ্গে যুক্ত ছিলেন বিরজু মহারাজ। বেশ কিছুসংখ্যক চলচ্চিত্রে কোরিওগ্রাফারের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সত্তর দশকে সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’।

মাত্র ১৪ বছর বয়সে ১৯৫২ সালে কলকাতায় জীবনের প্রথম মঞ্চে নিজের শৈলী উপস্থাপন করেন। বাবা হারা কিশোর বিরজুর জীবন সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল তখনই। চাচাদের কাছে শিল্পের তালিম নিতে থাকেন। ধীরে ধীরে সমৃদ্ধ হন, কথক নাচে নিজের জায়গা করে নেন। সূত্র : হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com