1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল

চলছে ভোট গণনা, ইভিএম নিয়ে সাক্কুর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা।

এদিকে, আলোচিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে অভিযোগ তুলেছেন।

আজ বুধবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা ও দুই বারের কুসিক মেয়র সাক্কু বলেন, ইভিএমে গণ্ডগোল আছে। মেশিনে টিপ দিলে তো মার্কা দেখাবে, কিন্তু এখানে তা দেখাচ্ছে না।

আমি কাকে ভোট দিলাম সেটা যদি না দেখতে পারি, তাহলে তো গুরুতর সমস্যা। এ ব্যাপারে প্রিসাইডিং অফিসারকে বলেছি। তারা কী ব্যবস্থা নিয়েছে, জানি না।

এবারের কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় বহিষ্কৃত বিএনপি নেতা), মোহাম্মদ নিজাম উদ্দিন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে রয়েছেন মো. রাশেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com