1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

চলচ্চিত্র চিত্রগ্রাহক আফজাল চৌধুরীর ইন্তেকাল আসলাম ইকবালঃ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : দেশের প্রবীণ চলচ্চিত্র চিত্রগ্রাহক আফজাল চৌধুরী পরলোকে চলে গেছেন। গত ৩১ আগস্ট, ২০২৩ বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকার সময় গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর ১০ মাসের বেশী। তিনি জন্ম গ্রহণ করেছিলেন বাংলাদেশের সিরাজগঞ্জে ১৯৩১ সালের ৩১ অক্টোবর। ছোটবেলা থেকেই তার সখ ছিলো ফটোগ্রাফী করা। তরুন বয়সে তিনি হিন্দী ছবির ইন্ডাষ্ট্রি বম্বে যান চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নিয়ে। বোম্বের চলচ্চিত্র জগতের বিখ্যাত চিত্রগ্রাহক ভাইজাল মিস্ত্রি ও ফলি মিস্ত্রির সাথে ফটোগ্রাফীর কাজ শিখেন। এর পর পাকিস্তান উর্দু চলচ্চিত্রের ইন্ডাষ্ট্রি লাহোর ও করাচীতে কাজ করেন।
১৯৬০ সালে জহির রায়হানের চিঠি পেয়ে ঢাকায় আসেন। জহির রায়হান পরিচালিত ‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রে চিত্রগ্রহনের কাজ করার জন্য। এই ছবিটিই ঢাকায় তার প্রথম চিত্রায়িত চলচ্চিত্র। পরবর্তীতে আফজাল চৌধুরী ঢাকায় বহু চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেন, পরিচালক জহির রায়হান ও অন্যান্য পরিচালকদের চলচ্চিত্রে। তৎকালীন উভয় পাকিস্তানের প্রথম আংশিক রঙ্গীন চলচ্চিত্র ‘গুলে-বাকাঁলী’ (১৯৬১), প্রথম এক শটের গানের ‘ওয়াফা কি ইয়াদা’, বাংলাদেশের প্রথম ‘রো-কি’ সিনেমাটোগ্রাফি ‘কাঁচের দেয়াল’ (১৯৬৩), প্রথম সম্পূর্ণ রঙ্গীন চলচ্চিত্র ‘সঙ্গম’, প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’ (১৯৬৫), প্রথম ট্রিপল রোল’ এর চলচ্চিত্র ‘জ্বলতে সুরুজ কে নিচে, (১৯৭০), ‘উজ্জল সূর্যের নীচে’- (১৯৭৭), প্রথম রাজনৈতিক ছবি ‘জীবন থেকে নেয়া’-(১৯৭০), তাছাড়া পাকিস্তানের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র ‘আয়না’ ছবি ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের বহু ছবির চিত্রায়ন হয়েছে উনার হাতে। উনার পরিবারের প্রতি সমবেদনা রইল। ছবি সংগ্রহঃ বাবু ও মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com