1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাত্র চার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুইজন খুন হয়েছেন। এর মধ্যে একজন বিএনপির স্থানীয় নেতা এবং অপরজন ব্যবসায়ী। রোববার সন্ধ্যা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এই খুনের ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ সোনাইছড়িতে বাড়ি ফেরার পথে আলমগীর নামে এক যুবককে পেছন থেকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। নিহত আলমগীর পেশায় একজন দোকানি। তিনি দক্ষিণ সোনাইছড়ি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম জানান, চৌধুরীঘাটা এলাকায় আলমগীর একটি খাবার দোকান পরিচালনা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হায়দার আলী মসজিদ সংলগ্ন মুরগির ফার্মের কাছে তার ওপর হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে আমার ভাইকে জখম করে। তারা মোবাইল, টাকা-পয়সা কিছুই নিয়ে যায়নি।

জাহাঙ্গীরের দাবি, পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করা হয়েছে। তবে কেন খুন করা হয়েছে, সেটি তিনি বুঝতে পারছেন না বলেও জানান।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে বারৈয়াঢালা এলাকায় নুর মোস্তফা বজল নামে এক গ্রাম্য সর্দারকে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

দুটি হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com