1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ঘুষের টাকাসহ কারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালিয়ে ঘুষের ৮০ হাজার টাকাসহ দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে আটক করেছে।

আজ বুধবার (২৫ মে) দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গায় তার অফিসে অভিযান চালিয়ে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ২৫শে এপ্রিল চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে অবস্থিত ইশান এগ্রো অ্যান্ড ফুডের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুজ্জামান রাসেল দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করতে যান। তখন উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং ২৭শে এপ্রিল রাশেদুজ্জামান রাসেলকে টাকা ও কাগজপত্রসহ আসতে বলেন। রাশেদুজ্জামান টাকা না দেয়ায় তিনি রাসেলকে ফোন করে জানান, মিলের ইশতিয়াক আহমেদ ও ম্যানেজার আশরাফুলের নামে মামলা প্রক্রিয়াধীন, সুতরাং মামলা থেকে রেহাই পেতে ২৩শে মে টাকাসহ অফিসে আসতে বলেন।

তিনি আরও বলেন, ২৩শে মে সকালে মোস্তাফিজুর রহমানের কাছে রাশেদুজ্জামান রাসেল কাগজপত্র নিয়ে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাগজপত্র ফেরত দেন। পরে রাশেদুজ্জামান দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে অভিযোগ করেন।

আজ দুপুরে তিনি ৮০ হাজার ঘুষের টাকাসহ কাগজপত্র নিয়ে গেলে আমরা হাতেনাতে উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com