1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি

ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি: তৈমূর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচনকে প্রভাবিত করতে কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীন দলের একজন কেন্দ্রীয় নেতা আমাকে ঘুঘুর ফাঁদ দেখাবেন বলেছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে আমি ঘুঘ ও ঘুঘুর ফাঁদ দেখতে শুরু করেছি।’

আজ মঙ্গলবার সকালে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের একটি বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম এ অভিযোগ করেন। এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জ থানায় নির্বাচনী প্রচার কমিটির প্রধান সমন্বয়ক। নির্বাচনী এজেন্ট নির্ধারণ এবং নির্বাচনী প্রচার সংক্রান্ত সব দায়িত্ব তার ওপর অর্পিত ছিল। আমি জানতে পেরেছি সোমবারই রবিকে গ্রেপ্তার করা হয়েছে।’

তৈমুর অভিযোগ করে বলেন, সরকারি দলের বড় বড় নেতাদের নারায়ণগঞ্জে এনে নানা উসকানিমূলক ও হুমকিমূলক বক্তৃতা দেওয়ানো হচ্ছে। একজন সম্মানিত মেহমান বলেছেন যে, ‘তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না’। এসব করে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে।

তৈমূর বলেন, ‘আমি দুঃখের সঙ্গে আরও জানাচ্ছি, সকালে আমার সিদ্ধিরগঞ্জের একটি ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন জানালেন তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। মাজাহারুল ইসলাম জোসেফের বাড়িতে পরশু তল্লাশি করেছে। তাকে গ্রেপ্তারের জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে যুবদলের কার্যক্রমে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছে। বন্দর থেকে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আমাকে সমর্থন করায় তার বাড়িতে তল্লাশি হয়েছে। কেয়ারটেকারকে গ্রেপ্তার করা হয়েছে।’

এসময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ‘দেশবাসী দীর্ঘদিন সুষ্ঠু ভোট পায় না। দিনের ভোট রাতে হয়ে যায় সে অভিযোগও রয়েছে। এই নির্বাচনে যদি আপনি পুলিশ দিয়ে হয়রানি করেন, তবে রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনছে আন্তর্জাতিক পর্যায়ে সে অভিযোগগুলো প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com