1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

ঘাটের সবচেয়ে বড় ইলিশ, দাম সাড়ে ৫ হাজার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে

জানা গেছে, শুক্রবার দুপুরে তজুমদ্দিনে মেঘনার তীরবর্তী শশীগঞ্জ স্লুইসগেট এলাকার জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের পাঁচটি ইলিশের সঙ্গে ধরা পড়ে এই বড় ইলিশও। বিকেলে স্লুইসগেট এলাকার মাছঘাটে ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তুললে ব্যবসায়ী কুট্টি ব্যাপারী ৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। বাকি পাঁচটি ইলিশও ৩ হাজার টাকায় কিনে নেন তিনি।

কুট্টি ব্যাপারী বলেন, মৌসুমের শুরুর দিকে বড় মাছের দেখা মেলেনি। সপ্তাহখানেক হলো বড় ইলিশের দেখা মিলেছে। কয়েকদিনের মধ্যে এটাই ঘাটে আসা সবচেয়ে বড় ইলিশ। মাছটি বেশি দামে ঢাকায় বিক্রির জন্য অন্য মোকামে পাঠিয়েছি।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন মিয়া জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্যে নদীর মিঠাপানিতে বড় ইলিশ আসতে শুরু করেছে। এ কারণে জেলেরা বড় ইলিশ পাচ্ছে। ৪ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান সফল হলে এরচেয়েও বড় ইলিশ মিলবে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল। পরদিন সকালে ধনিয়া তুলাতুলি মাছঘাটে নান্নু চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তোলা হলে সেটি ৪ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com