1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন

গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে যা পেল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাসা থেকে প্রায় চার কোটি নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিজ বাসা থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

তিনি আরো বলেন, বুধবার (৩০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাবেক মন্ত্রীকে গ্রেফতারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

আব্দুস শহীদ চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকারে তাকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আব্দুস শহীদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com