1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া,এমপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি মধ্যেকার প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়৷ আয়োজক কমিটি জানায়- স্থানীয় এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি ০-০গোলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি সঙ্গে ম্যাচ ড্র করলেও সম্মান সূচক তার হাতে ট্রফি তুলে দেন এমপি সুবিদ আলী ভূঁইয়া৷

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন ব্যারিস্টার সুমন৷ খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া৷

উপজেলার ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক খোরেশদ আলম টাইগারের তত্ত্বাবধানে ও ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে ফুটবল প্রীতি ম্যাচে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী মাহমুদা ভূঁইয়া

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক ও ক্রিড়াবিদ কামরুল হাসান গরিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ৷

এ বিষয়ে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন- ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই বলে তিনি এ কথা বলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com