1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

“দলের শক্তি তৃণমূলে, তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে।”

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট গোয়ালমারী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ১৭ জুন (মঙ্গলবার) বিকেল ৩টায় ইউনিয়নের গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক  আহাম্মদ হোসেন তালুকদার, এম এ সাত্তার, মোঃ এনামুল হক সফর তালুকদার; আহ্বায়ক সদস্য মোঃ সালাউদ্দিন ভূঁইয়া;

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মিলন ডাক্তার; গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন শেখ; উপজেলা শ্রমিকদলের সভাপতি জামাল হোসেন; উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি; উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান;
ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন; শিল্পপতি শাহাবুদ্দিন আহাম্মেদ

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক স্বপন বেপারি; উপজেলাযুবদলের যুগ্ন আহবায়ক  আলমগীর হোসেন লায়ন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব; সদস্য আনোয়ার প্রধান; কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য গাফফার ভূঁইয়া; গোয়ালমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম; উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরদার; উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্রধান; ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৌরভ ফকির; ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া; ইউনিয়ন ছাত্রদলনেতা শাকিল আহমেদ;
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম মোল্লা; ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর নবী;
এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী রায়হান উদ্দিন রেনু মুন্সি; সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ করিম বিপ্লব; জাকির হোসেন মিয়াজী ও সালেহ মুসা মিয়াজী;

সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আওলাদ হোসেন।

সমাপনী বক্তব্যে মোঃ মিজানুর প্রধান বলেন, “বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হয়ে যাঁরা এ আয়োজনকে সফল করেছেন, আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মেলন আমাদের নতুন প্রত্যয় ও দলকে সুসংগঠিত করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দলের প্রয়োজনে যেকোন কঠোর পরিস্থিতির মধ্যেও অতীতের মতো দলের পাশে থাকবো।”

উল্লেখযোগ্যভাবে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার এক ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com