1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অগ্নিনির্বাপণ, বিদ্ধস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ত্বত্তীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রতি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে গোপালগঞ্জ বিভিন্ন কলেজ এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রেডক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করনে। ০৫ থেকে ০৭ মে ১ম ব্যাচ এবং ০৯ থেকে ১১ মে ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়। অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভূক্ত হন। তারা যেকোন দুযোগে ফায়ার সার্ভিসের সাথে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল ১১মে সমাপণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রশিক্ষণার্থী জনাব হোসেন শেখ বলেন, “এ প্রশিক্ষণে সুরক্ষার অনেক বিষয় জানতে পেরেছি। যা একইসাথে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাও বৃদ্ধি করেছে।” কোর্সের কোর্স ডিরেক্টর হিসেবে ছিলেন বৃহত্তর ফরিদপুর জেলার সহকারী পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান এবং কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা জনাব শিপলু আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com