1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর*

গোপন তথ্যে ভিত্তিতে সাভারে ২১৫ টি পাখি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর সাভারে অভিযান চালিয়ে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা অভিযান চালিয়ে ২১৫টি টিয়া-ঘুঘু-মুনিয়া পাখি উদ্ধার করেছেন।

গতকাল রোববার রাতে বনবিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে সাভারের ইটাখোলা এলাকায় ওই অভিযান চালানো হয়।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, ফেনী থেকে রোববার রাতে রাজধানীর সাভারে পাখির চালান আসছে এমন খবর পেয়ে সাভারের জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বণ্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাখি চোরাচালানকারী পালিয়ে যায়। পরে ওই বাসার একটি কক্ষ থেকে ৬০টি টিয়া, ২৫টি মৃত টিয়া, ১০৫টি মুনিয়া ও ২৫টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে পাখিগুলোকে জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়। অভিযানকালে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট বায়োজিদ বোস্তামি, আব্দুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com