1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

গাজা উপত্যকাকে ‘কসাইখানা’ বানিয়েছে ইসরায়েল: উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৮৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের সাম্প্রতিক হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পুরো গাজা উপত্যকাকে ইসরাইল কসাইখানায় পরিণত করেছে।

তেল আবিব শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসরাইলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর সহ্য করা উচিত নয়।

এতে আরও বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনী শিশু হত্যা করছে। ইসরাইলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানুষের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধ।

গত ১০ মে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালায়। টানা ১১ দিনের বোমা ও গোলাবর্ষণে অর্ধশতাধিক নারী ও শিশুসহ গাজার ২৮০ জনের বেশি নাগরিক নিহত হয়। এছাড়া, ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন চার হাজারে বেশি রকেট ছোঁড়ে। এতে দুই শিশুসহ ইসরাইলে ১২ নাগরিক নিহত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com