1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজায় ধ্বংসস্তূপের নিচে লাশ আর লাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজা শহরের কিছু অংশ থেকে ইসরাইলি বাহিনী সরে যাওয়ার পর তাল আল-হাওয়া এলাকা থেকে কয়েক ডজন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসল বলেন, গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে এগিয়ে যায়। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা কয়েক ডজন লাশ পেয়েছেন। নিহতদের অধিকাংশই পরিবার, নারী ও শিশু। কিছু মৃতদেহ কুকুরে খাচ্ছিল।

তিনি আরও বলেন, কমপক্ষে ৬০টি লাশ গণনা করা হয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করে কর্তৃপক্ষ। অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরাইলি বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী এলাকায় প্রবেশ করেছিল।

বাসল বলেন, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইসরাইলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং উদ্ধার তৎপরতা নিয়মিতভাবে চলছে।

৯ মাসের ইসরাইলের যুদ্ধে শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার পরও কয়েক দিন আগে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে থাকা নিজেদের বাড়িঘরে ফিরে আসেন। কিন্তু সেখান থেকে তাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com