1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সেই গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপি চিঠি দিয়েছি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এ চিঠি হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে। তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। এসময় সত্য উদঘাটন করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। আগামীতে কেউ যেন এর সাহস না দেখাতে পারে। কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতায় থাকতে না পারে। ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারও মনে না জাগে।

জাতিকে কলঙ্কমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলার জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com