1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হয় : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা না থাকলে এত উন্নত হতো না। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আমরা জনগণের জন্য কাজ করছি। আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে নির্বাচিত করেছে জনগণ। ২০১৮ সালে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছে। এর একমাত্র কারণ আমরা তাদের উন্নয়নে কাজ করেছি। কাজেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয়, এটাই বাস্তবতা ।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর রমনা পার্কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের ১২টি প্রকল্প উদ্বোধনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ছিল বলেই উন্নয়নগুলো সম্ভব হয়েছে। এই ধারা না থাকলে এত উন্নত হতো না। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি। এ পরমাণু দিয়ে আমরা বোমা বানাবো না, বিদ্যুৎ উৎপাদন করবো।

শেখ হাসিনা বলেন, ২০২৩ সাল হবে মন্দার বছর, অর্থনীতিবিদেরা এমন ইঙ্গিত দিয়েছেন। দেশে যেন এর ধাক্কা না লাগে, সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি আমরা। প্রবৃদ্ধি ৭ ভাগ অর্জন করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com