1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

গজারিয়ায় আগুনে পুড়েছে আটটি দোকান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) :
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নি:স্ব হয়ে গেছে ক্ষুদ্র এই দোকানীরা। আনুমানিক ক্ষতির পরিমান ১০ লাখ টাকা।

শনিবার (৮ নভেম্বর) ভোরে ৪টার উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা চন্দন জানায়, ভোর সাড়ে ৪টার দিকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে সঞ্জু মিয়া, মনা, নারায়ণ, টিটু, ক্ষুধিরাম ও কলিম উল্লাহসহ আটজনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ঔষধের দোকান,হোটেল, কাপড়ের দোকান ও গোডাউন ছিল।
প্রত্যক্ষদর্শী আসলাম জানান, চোখের সামনেই একটার পর একটা দোকান পুড়ে গেল। আমরা কিছুই করতে পারিনি, কিভাবে কী হলো বুঝতেই পারছি না
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে ভোর পৌনে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com