1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

খেলা শুরুর ২৭ মিনিটেই হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন স্ট্রাইকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবসরে গেলেও এখনো ফুরিয়ে যাননি গঞ্জালো হিগুয়েন। শনিবার (২৯ জুলাই) রাতে মাত্র ২৭ মিনিটে হ্যাটট্রিক করে সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখালেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে সিনসিনাটির বিপক্ষে এই গোলের এই মাইলফলক অর্জন করেন তিনি।

ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে ইন্টার মিয়ামি এবং সিনসিনাটির ম্যাচটি ছিল আট গোলের এক রোমাঞ্চকর থ্রিলার। ৪-৪ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পান হিগুয়েন। এই অর্ধের ২৩, ৩৭ এবং যোগ করা সময়ে ৩ গোল করেন তিনি।

২৩ মিনিটে প্রায় ২০ মিটার দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে ম্যাচে গোলের খাতা খোলেন হিগুয়েন। সতীর্থের রক্ষণচেরা পাস ধরে এবং গোলরক্ষক ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে ম্যাচে দ্বিতীয়বার বলে জালে জড়ান ৩৭ মিনিটে। আর যোগ করা সময়ে স্পট কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

২০১৯ সালের মার্চে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন হিগুয়েন। অবসরের আগে আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছিলেন তিনি। ক্লাব পর্যায়ে ইউরোপের সব বাঘ বাঘ ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, নাপোলিম চেলসির মত দলগুলোর জার্সি গায়ে জড়িয়েছেন এই আর্জেন্টাইন।

২০২০ সালের সেপ্টেম্বরে ডেভিড বেকহ্যামের এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন হিগুয়েন। এখন পর্যন্ত ৩ মৌসুমে দলটির হয়ে ৫৭ ম্যাচ খেলে ২০ গোল করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com