1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

খেলা-রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে : সাকিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক  : মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, খেলা ও রাজনীতি একসঙ্গে খুব একটা বেশি কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে বলে আমি মনে করি। মাঠে ভালো পারফরম্যান্স করতে থাকলে কাজের দিকেও ভালো পারফরম্যান্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে; গ্রহণ যোগ্যতা আরও ভালো থাকবে, এটাতে হয়তো আমি কাজ করার সুযোগ আরও ভালো পাবো এবং মানুষের জন্য কাজও করতে পারব।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাকিব আরও বলেন, আমার ক্রিকেট নিয়ে তো পরিকল্পনা ছোটকাল থেকেই ছিল, এখনও আছে এবং থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে। প্রথমত যদি জয়ী হতে পারি, মাগুরাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো ভুল কথা বলেনি, তারা ঠিক কথা বলেছে, ক্রিকেটের মাঠে পুরাতন হলেও রাজনীতির মাঠে আমি নতুন। তাদের কথায় তো কোনো ভুল নেই। চেষ্টা করব নতুন এলেও যেন ভালো পারফরম্যান্স দেখাতে পারি রাজনীতির মাঠে। আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে ইনশাল্লাহ আরও ভালো করতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com