1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে জাতীয় কারিকুলামে বাধ্যতামূলক করা হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন- দেশের প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে পাঁচটি খেলাধুলার ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী ক্লাব বনাম ভোলা সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ শেষে তিনি এ ঘোষণা দেন।

আমিনুল হক বলেন, আমাদের নতুন কর্মসূচি ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর আওতায় সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। সরকারিভাবে তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব বহন করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। গত ১৭ বছরে মাদকের ছোবলে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে গেলেও খেলাধুলাকে কেন্দ্র করে একটি সামাজিক জাগরণ সৃষ্টি করা হলে বাংলাদেশে গুণগত রাজনৈতিক পরিবর্তন ঘটবে।

আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনকালকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে আমিনুল হক অভিযোগ করেন, রাষ্ট্রের মতো ক্রীড়াঙ্গনও দলীয়করণ করা হয়েছে। এর ফলে দেশের খেলাধুলা ধ্বংসের পথে চলে গেছে। তিনি বলেন, আমরা চাই আগামী দিনের ক্রীড়াঙ্গন দলীয়করণমুক্ত হয়ে সত্যিকারের প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি করুক।

আমিনুল হক স্মরণ করিয়ে দেন, এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের বিভাগীয় পর্যায়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং ঢাকার ২৬ থানা নিয়ে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগরে জিয়া উদ্যান সংলগ্ন লেকে জাতীয় সাঁতার প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার জাগরণ সৃষ্টি করে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সামাজিক ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ হোসাইন, জেলা পুলিশ সুপার শরিফুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, হাজী মোঃ ইউসুফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com