1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং

খুলনায় হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

ডেস্ক: খুলনা জেলায় করোনার মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত ৩১ জুলাই করোনায় মৃত্যু ৪ জনে নামলেও পুনরায় ঊর্ধ্বগতি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা) খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রোগীর মধ্যে আটজন মারা গেছেন।

এর মধ্যে ছয়জনের বাড়ি খুলনায়। বাকি একজনের বাড়ি ঝিনাইদহ ও অন্যজনের বাড়ি চট্টগ্রামে। এর আগে ২ আগস্ট খুলনার হাসপাতালে ছয়জন, ১ আগস্ট পাঁচজন ও ৩১ জুলাই চারজন করোনায় মারা যায়। এছাড়া ৩০ জুলাই খুলনার হাসপাতালে আট জন ও ২৯ জুলাই করোনায় ১৫ জন মারা যায়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের শিতাকুন্ডুর হাবিবুল্লাহ (৭০) মারা গেছেন। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনার সদর হাসপাতাল এলাকার শামসুল হক (৭৬), জেনারেল হাসপাতালে রূপসা রাজাপুর এলাকার শেখ আবুল হোসেন (৫৬), গাজী মেডিকেল হাসপাতালে নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের মোসাম্মত রহিমা খাতুন (৬৪) করোনায় মারা গেছেন। এছাড়া পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন করোনায় মারা গেছেন।

এদিকে বর্তমানে খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। গতকাল জেলায় ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ১৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com