1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

খুনের আগে যে কারণে শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছিলেন নায়িকা শিমু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সোমবার সকালে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে নেয়া হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিমুর। এরপর একে একে অভিনয় করেছেন ১৮টিরও বেশি সিনেমায়। কাজ করেছেন বহু নাটকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সক্রিয় ছিলেন তিনি।

বাংলাদেশের অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন শিমু। সে তালিকায় আছেন মরহুম চাষী নজরুল ইসলাম, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা, শরিফুদ্দিন খান দ্বীপু, এনায়েত করিম, শবনম পারভীন। অভিনয় করেছেন রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিম, শাকিব খানসহ অনেক গুণী ও জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে।

এমন একজন পরিচিত ও জনপ্রিয় শিল্পীকে মিশা-জায়েদ প্যানেল কমিটির ক্ষমতা নিয়েই সমিতি ভোটাধিকার থেকে বাতিল করা হয়। কোন অযোগ্যতায় তিনি শিল্পী সমিতির স্থায়ী সদস্যপদ হারিয়েছিলেন? সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে গতকাল রাতে শিমুর মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই। তবে সদুত্তর মিলছে না কোথাও।

এ বিষয়ে কিছু তথ্য দিয়েছেন বিদায়ী কমিটির সভাপাতি জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘প্রথমেই আমি শোক প্রকাশ করছি শিমুর মৃত্যুতে। তিনি অনেকদিন ধরেই চলচ্চিত্রে কাজ করেছেন। তবে শিল্পী সমিতির সংবিধানের বিধি মেনেই তার সদস্যপদে পরিবর্তন আনা হয়েছিল।’

কি সেই বিধি? উত্তরে মিশা বলেন, ‘টানা দুই বছর কোনো শিল্পী চলচ্চিত্রে কাজ না করলে তার সদস্যপদ স্থগিত করা হয়, স্থায়ী সদস্য থেকে সহযোগী সদস্য করা হয়। শিমুর সদস্যপদও কিন্তু স্থগিত করা হয়নি। তাকে সহযোগী করা হয়েছে।’

তবে সমিতিতে বর্তমানেও এমন অনেক শিল্পী আছেন যারা গেল ৫ বছরেও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি, কিংবা আরো বেশি সময়কাল ধরেই তারা অনিয়মিত। এমনকি এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থীও আছেন কেউ কেউ যারা গেল ২ বছরে কোনো চলচ্চিত্রে কাজ করেননি। তবে আইন শুধু ‘জ্বামাই শ্বশুর’র মতো সুপারহিট সিনেমার নায়িকা শিমুর বেলাতেই কঠিন হলো কেন? এ বিষয়ে কিছু বলতে চাননি মিশা সওদাগর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাদ পড়া ১৮৪ জন সদস্যদের একজন। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়।

এদিকে শিমুর করুণ মৃত্যুতে চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রপাড়ায়। শিমুর খুনের সঠিক তদন্ত ও বিচার দাবি করছেন চলচ্চিত্র শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com