1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’—দোয়া মাহফিলে ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক :বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। সারাজীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাভোগ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাতেই চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

তিনি আরও বলেন, “আমরা দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারাদেশের মানুষের কাছে দোয়া চেয়েছিলাম। দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com