1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

খালেদার মুক্তি দাবিতে বিএনপির গণঅনশন শনিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২০ নভেম্বর (শনিবার) সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে চিকিৎসকরা বলছেন তার দেশের বাইরে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। তারা বলছেন তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। কারণ এখানে যে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো হাসপাতাল হলেও এখানে সব ধরনের ইকুইপড নেই। সুতরাং তার বিদেশে চিকিৎসাটা আজকে সবচেয়ে বড় জরুরি।

হায়াত-মউত আল্লাহর হাতে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, আমাদের নেত্রীর জীবন রক্ষার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করবো। আসুন সেভাবে আমরা প্রস্তুতি নেই, সেভাবে কাজ করি।

মির্জা ফখরুল বলেন, যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অতিবাহিত করলেন। যিনি একজন গৃহবধূ ছিলেন, শুধু জনগণের অধিকার আদায় করার জন্যে রাস্তায় নেমেছিলেন, দেশের পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন। সেই দেশনেত্রী খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে, বেআইনিভাবে একটা মিথ্যা মামলা সাজিয়ে বছরের পর পর আটক করে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com