1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি

খালেদার পুত্রবধূ-নাতনি করোনা আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়ে জাহিয়া রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা দুজনেই খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন।

সিঁথি ও তার মেয়ে জাহিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর একটি সূত্র নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এ তথ্য নিশ্চিত করেননি।

গত ২৪ অক্টোবর লন্ডন থেকে দেশে আসেন শর্মিলা রহমান। ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর প্রায় প্রতিদিনই হাসপাতালে যেতেন তিনি। শাশুড়ির দেখাশুনা করার জন্যই মূলত তিনি ঢাকায় অবস্থান করছেন।

সূত্র জানায়, গুলশানে ৭৯ নম্বর রোডের এক নম্বর বাসা ফিরোজায় অবস্থান করা খালেদা জিয়ার সেবায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সবার করোনা পরীক্ষা করা হবে। ওই বাসার সবার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলে শিগগিরই খালেদা জিয়াকেও বাসায় নিয়ে যাওয়া হবে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরার বাসায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com