1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে তিন পার্বত্য জেলা সহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

নির্বাচনকে ঘিরে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত পাহাড়ি এই জেলায় তার নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে খাগড়াছড়ির বর্তমান পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে বদলি করে সাতক্ষীরা জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে আরেফিন জুয়েল খাগড়াছড়িতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা উন্নয়নে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

সাধারণ প্রশাসনের এই রদবদলকে সামনে রেখে নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের মাঠ পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্যান্য জেলার মতো পার্বত্য তিন জেলার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নতুন এসপিদের দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com