1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজার মহোৎসব সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ আর আবেগঘন পরিবেশে খাগড়াছড়িতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিজয়া দশমীর দিন জেলার ৭টি ঘটপূজা ও ৫৮টি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৬৫টি পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটে। জেলার চেঙ্গী নদী, স্থানীয় ছড়া ও পুকুরগুলোতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ছিল ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। পানছড়ি, দিঘীনালা, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, মানিকছড়ি, লক্ষিছড়ি, মহালছড়ি এবং সদর উপজেলার খাগড়াপুর দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম ও আনন্দনগরসহ প্রতিটি মণ্ডপে অনুষ্ঠিত হয় শেষ দিনের বিশেষ পূজা, দর্পণ বিসর্জন ও প্রার্থনা।

হিন্দু শাস্ত্রমতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে প্রত্যাবর্তন করেন। এই বিদায় যেমন বেদনার, তেমনি প্রতীকীও। ভক্তদের বিশ্বাস, বিজয়া দশমীতে দেবীর সঙ্গে মানুষের ভেতরের কাম, ক্রোধ, হিংসা ও লালসার মতো অসুরিক প্রবৃত্তিরও বিসর্জন ঘটে। তাই ভক্তদের চোখে জল থাকলেও মনে শান্তি ও ভ্রাতৃত্বের নতুন অঙ্গীকারের প্রত্যাশা জাগে।

দেবী বিসর্জনের আগে নারী ভক্তদের অংশগ্রহণে পালিত হয় ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। দেবীর চরণ থেকে নেওয়া সিঁদুর একে অপরের কপালে ছুঁইয়ে স্বামী ও পরিবারের মঙ্গল কামনা করেন নারীরা। পান- মিষ্টি নিবেদন শেষে উৎসবটি হয়ে ওঠে আনন্দঘন ও রঙিন।

বিকেলে সুবিধাজনক সময়ে শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর উল্লাসধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তাঘাট। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মিলে আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান।

খাগড়াছড়িতে এবারকার শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তাও পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com