1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির আয়োজনে এবং চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিঃ নির্মল দাশ, সদস্য সচিব অশোক মজুমদার, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ভট্টাচার্য্য এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর উপজেলার সভাপতি সুমন আচার্যী।

চিকিৎসা কার্যক্রমে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।

পাশাপাশি খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এর ব্যবস্থাপনায় রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেওয়া হয়।

স্থানীয়দের অংশগ্রহণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিতরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com