1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

খাগড়াছড়িতে এনসিপির জেলা নেতাদের দলত্যাগ, বিএনপিতে যোগ দিল তিন শতাধিক নেতাকর্মী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, এনসিপি ৩০টি আসনের বিনিময়ে স্বাধীনতাবিরোধী শক্তির কাছে নিজেদের আত্মসমর্পণ করেছে। তাঁর এই বক্তব্যের পরপরই এনসিপির একাংশের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ জন পদধারী নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির মোট ১৯ জন পদধারী নেতা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলটির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com