1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরার ১৭ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় খজেন্দ্র ত্রিপুরাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা এবং কিশোর চান ত্রিপুরার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল মাটিরাঙ্গা পৌরসভার সামনে অভিযান চালিয়ে খজেন্দ্র ত্রিপুরাকে একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। ওইদিনই মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।

মামলার দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, আদালত খজেন্দ্র ত্রিপুরাকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। উভয় সাজা একইসঙ্গে চলবে।

খাগড়াছড়িতে সশস্ত্র আঞ্চলিক দলের সদস্যদের বিরুদ্ধে বহু অস্ত্র মামলা চলমান থাকলেও এই প্রথমবারের মতো একটি মামলার এমন দৃষ্টান্তমূলক রায় হয়েছে, যা বিচার ব্যবস্থার একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com