1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

খরচ ৫১, কিনতে হবে ৯২ টাকায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০৫ বার দেখা হয়েছে

জানা গেছে, প্রতি কেজি চিনির মূল দাম হচ্ছে ৫১ টাকা ৩৬ পয়সা। কিন্তু নির্ধারিত এ দরে টিসিবির গুদাম পর্যন্ত চিনি পৌঁছাতে কেজিপ্রতি দাম বেড়ে দাঁড়াবে ৯২ টাকা ৬৫ পয়সা। এ দিকে বর্তমানে অভ্যন্তরীণ বাজারে প্রতি কেজি চিনির গড় মূল্য হচ্ছে ১১২ টাকা ৫০ পয়সা। সে হিসাবে অভ্যন্তরীণ বাজারদরের তুলনায় প্রতি কেজি চিনিতে দাম কম পড়ছে ১৯ টাকা ৮৫ পয়সা, যা বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’-এর (টিসিবি) জন্য যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘সোফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ এ চিনি সরবরাহ করবে। সরবরাহকারীর স্থানীয় এজেন্ট হচ্ছে ‘গ্লোবপ্যাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’। টিসিবির নিজস্ব তহবিল এবং সরকারি গ্যারান্টির বিপরীতে ব্যাংক থেকে ‘লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট’ (এলটিআর) ঋণের মাধ্যমে এ চিনি ক্রয় করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে (পৌরসভা ও সিটি করপোরেশনসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির সরকারি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে অনুমোদিত ক্রয় পরিকল্পনার বিপরীতে সাধারণত উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়ে থাকে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় করার ক্ষেত্রে নির্ধারিত সময়ের পূর্বে পণ্য সরবরাহ পাওয়া যায় না। বিদেশ থেকে চিনি আমদানির জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। চিনি আমদানির জন্য বিগত কয়েকটি আন্তর্জাতিক দরপত্র আহবান করা হলেও কোনো দরপত্র জমা পড়েনি। এ ছাড়া স্থানীয় বাজারে চিনির স্বল্পতা ও চিনির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে চিনি সরবরাহের জন্য সরবরাহ চেইন অক্ষুণ্ন রাখার স্বার্থে আন্তর্জাতিকভাবে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয়পদ্ধতিতে চিনি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

জানা যায়, টিসিবি কর্তৃক ৫০ কেজির বস্তায় ২৫ হাজার মেট্রিক টন চিনি আন্তর্জাতিকভাবে ক্রয়ের জন্য গত ৬ ডিসেম্বর আন্তর্জাতিক চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ‘সোফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’-এর কাছে সরাসরি দরপ্রস্তাব আহবান করা হয়। ব্রাজিলে উৎপাদিত এ চিনির প্রতি মেট্রিকটনের দর চাওয়া হয়েছিল ৫১৮ ডলার। এর বিপরীতে চিনির প্রাক্কলিত দর ধরা হয়েছিল প্রতি মেট্রিকটন ৫২১ ডলার। দরকষাকষির মাধ্যমে প্রতি মেট্রিকটন চিনির দর নির্ধারিত হয়েছে ৪৮০ ডলার।

সূত্র জানায়, দরপ্রস্তাব অনুযায়ী, চিনি সরবরাহকারী মূল প্রতিষ্ঠান তাদের নিজস্ব অর্থায়নে চিনির গুণগত মান ও পরিমাণ যাচাইয়ের লক্ষ্যে দরপত্র মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: নয়া দিগন্ত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com