1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ক্ষমতালোভ সরকারকে হিংস্রতার শেষ সীমায় নিয়ে গেছে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ক্ষমতার লোভ আওয়ামী লীগ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দলের সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সকল ঘৃন্য আচরণ প্রমান করে যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।

তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজান এর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই আরও একটি বর্ধিত প্রকাশ।

বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com