1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ক্যারিয়ার–সেরা র‍্যাঙ্কিংয়ে ফারজানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ নারী দলের ব্যাটার ফারজানা হক। বাংলাদেশ ওই ম্যাচ হেরেছে যদিও। কিন্তু ১০২ রানের সেই ইনিংসে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৩ নম্বরে।

মঙ্গলবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনও ব্যাটারই সর্বোচ্চ এই স্থান অর্জন করতে পারেননি। ফারজানা ছাড়া আর কেউ কখনও থাকতে পারেননি সেরা বিশেও। ফারজানার রেটিং এখন ৫৮৫। যা আবার ক্যারিয়ার সেরা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১১৯ রানে জিতলেও পরের দুই ম্যাচ তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। স্বাগতিকদের সিরিজ জয়ে তাদের অনেক খেলোয়াড়েরই উন্নতি হয়েছে র‌্যাঙ্কিং টেবিলে। জিতে যাওয়া ওই দুই ম্যাচেই জয়ের নায়ক ছিলেন লরা উলভার্ট। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের পর শেষ ওয়ানডেতে ১২৪ রান করেন তিনি। তাতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে তার। এখন তার রেটিং পয়েন্ট ৭৩৪। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কান চামারি আতাপাত্তু থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছেন তিনি। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার বেথ মুনির চেয়ে ১৪ পয়েন্ট কম। শীর্ষে আছেন ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com