1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ক্যাম্পাস বন্ধ থাকায় ‘মানসিক চাপ’ সামলাতে না পেরে নোবিপ্রবি ছাত্রের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিজ বাসা থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ফারহানুজ্জামান রাকিনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে সহপাঠীদের ধারণা। দীর্ঘদিন ধরে মানসিক চাপ থেকে তার এই আত্মহত্যার সিদ্ধান্ত বলে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মনে করছেন।

সোমবার (২১ মে) ঢাকার মানিকদি নিজ বাসায় আত্মহত্যা করেন এই শিক্ষার্থী। তিনি নোবিপ্রবি কৃষি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। বেলা ১১টার দিকে রাকিন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

রাকিনের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার শ্রীরামপুর গ্রামে। তার বাবা প্রবাসী। মা এবং বোনের সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন রাকিন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তার কারণ পরিবার জানাতে পারেনি।

সহপাঠীদের থেকে জানা যায়, নিজ বাসার গোসলখানায় ডিশ লাইনের তার পেঁচিয়ে আত্মহত্যা করেন রাকিন। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

তারা জানান, আপন মা না থাকায় দীর্ঘদিন পারিবারিক নানা সমস্যার সম্মুখীন ছিলেন এই শিক্ষার্থী। ক্যাম্পাস খোলা থাকার সময়ে পারিবারিক বিভিন্ন সমস্যা চলাকালে বন্ধু-বান্ধবের সঙ্গে মিশে সময় কাটিয়ে দিতেন। গত বছর লকডাউন শিথিল করা হলে নোয়াখালী এসে বহুদিন বন্ধু-বান্ধবের সঙ্গে থেকে গেছেন।

সহপাঠীদের মতে, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় সার্বক্ষণিক পরিবারের সঙ্গে থেকে তার সমস্যা চরমে পৌঁছে যায়। এ জন্য বেশ কিছুদিন ধরে চরম বিষণ্নতায়ও ভুগছিলেন। এর মাঝে একবার পরিবার তার নিখোঁজ হওয়ার গুঞ্জন উঠলেও অল্প কিছুদিন পরেই তাকে ফিরে পাওয়া যায়। কিছুদিন যেতেই এবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ফারহানুজ্জামান রাকিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com