1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশন শেষ হলেও এখনো ব্যাট করছে শ্রীলঙ্কা। আর এতে বলার অপেক্ষা থাকে না কোন পথে এগুচ্ছে চট্টগ্রাম টেস্ট?

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৫ রান। যেখানে ১৩৭ রানের লিড পেয়েছে লঙ্কানরা। ম্যাচের বর্তমান যে চিত্র, তাতে এখন পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়ের দিকেই যাচ্ছে এই টেস্ট।

আজ পঞ্চম দিনে উইকেটে শার্প টার্ন আর বাড়তি বাউন্স পেলেও শ্রীলঙ্কা দলকে অলআউট করতে পারেনি টাইগাররা। তাতে আক্ষেপ বাড়িয়েছে একাধিক ক্যাচ মিসের ঘটনা। ক্যাচগুলো তালুবন্দি করলে সুবিধাজনক অবস্থানে থেকেই দ্বিতীয় সেশনের বিরতিতে যেতে পারত স্বাগতিকরা।

চা-পানের বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২০৫ রান। ১৩৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। যেখানে দীনেশ চান্দিমাল ১৪ এবং নিরোশান ডিকওয়েলা ৩২ রানে অপরাজিত আছেন।

মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে ইনিংসের ৫০তম ওভারে একবার জীবন পান ধনঞ্জয়া ডি সিলভা। লেগ সাইডে খেলতে গিয়ে বল মাটিতে রাখতে পারেননি, সেটি মিড উইকেটে মুশফিকুর রহিমের সামান্য সামনে পড়ে। বল হাতে জমালেও আগেই তা মাটি স্পর্শ করায় হয়নি ক্যাচ।

এরপর ৬৩তম ওভারের শেষ বলটি ব্যাটসম্যানের পায়ের ওপর করেন সাকিব। লেগ সাইডে খেলেন ডিকওয়েলা। তার ব্যাট থেকে বল যায় লেগ গালিতে। কিন্তু একটুর জন্য হয়নি ক্যাচ। সামনে নুইয়ে বল হাতে জমান মাহমুদুল হাসান জয়। কিন্তু তার একটু সামনে মাটিতে লেগে যায় বল। তাইজুল ইসলামও ছেড়েছেন সহজ একটি ক্যাচ। এর বাইরে হাফ চান্স এসেছিল আরো বেশ কয়েকটি।

তবে দারুণ বোলিংয়ে এই সেশনে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। মধ্যহ্নভোজের বিরতি কাটিয়ে ফিরে করুনারত্নে তার ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি তুলে নেন। ৪৪ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করা লঙ্কান অধিনায়ক দ্বিতীয় সেশনের প্রথম ওভারের শেষ বলে তিন রান নিয়ে পঞ্চাশ রানের কোটা পূর্ণ করেন। ব্যক্তিগত ৫২ রানে যখন ব্যাট করছিলেন এই বাঁহাতি, তখন তাকে আউট করেন তাইজুল।

সাকিব ফেরান ধনঞ্জয়াকে। ৩৩ রানে তাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ হন ধনঞ্জয়া। তার ৬০ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছয়। পরের বলেই নতুন ব্যাটসম্যান ডিকওয়েলা উইকেট হারাতে বসেছিলেন। তার নেওয়া জোরে শট বেরিয়ে যায় তাইজুল ইসলামের হাত ফসকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com