1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে সেমিফাইনালে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে অবশ্যই ক্রোয়েশিয়াকে হারাতে হবে। আর সেলেসাওদের হারিয়ে ২০ বছরের ইউরোপ বাধা বজায় রাখতে চাইবে ক্রোয়াটরা। কারণ, বিশ্বমঞ্চে গত ২০ বছরে নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টায় বিশ্বমঞ্চে শেষ আটে দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

কোয়ার্টার ফাইনালে শুরুর ফরমেশনে চমক রাখতে চাইবেন প্রফেসর তিতে। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১-২-৩ ফরমেশনে খেলেছিল সেলেসাওরা। এবার ফরমেশন বদলে ৪-৩-২-১ এ খেলতে পারে ব্রাজিল।

ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন মূল আক্রমণভাগে। দুইপ্রান্ত থেকে তাকে সঙ্গ দেবেন দুই উইঙ্গার রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।

গোল মেকিংয়ে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। দুই প্রান্তে যথারীতি ক্যাসেমিরো ও লুকাস পাকেতা।

ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ : অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com