1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

কোয়ারেন্টিনে থাকা তরুণীর ধর্ষণ মামলার ধারা সংশোধন; শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খুলনা পিটিআই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণের শিকার তরুণীর মামলার ধারা সংশোধন করেছে পুলিশ। বুধবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারাধীন ওই মামলায় (নং-১৭) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১) ধারা সংযুক্ত করা হয়। এ ধারার অপরাধে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওই ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৫) ধারা দেওয়া হয়েছিল। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ৯ (৫) ধারা অপরাধ হচ্ছে পুলিশী হেফাজতে থাকা অবস্থায় ধর্ষণ হলেও ধর্ষক ওই অভিযুক্ত পুলিশ সদস্য নয় অন্য কেউ, এখানে পুলিশের অপরাধ হচ্ছে তার দায়িত্বে অবহেলা। যার সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদন্ড। তবে ওই ধর্ষণ মামলার ধারা সংশোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

জানা যায়, ১৩ মে রাতে খুলনার পিটিআইতে ভারতফেরত বাংলাদেশিদের কোয়ারেন্টাইন সেন্টারে ওই তরুণীর কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করে নিরাপত্তা ডিউটিতে থাকা এএসআই মোকলেছুর রহমান। ১৫ মে রাতে আবারও তাকে ধর্ষণ করতে গেলে ওই তরুণী চিৎকার দেয়। বিষয়টি জানাজানি হলে প্রাথমিক তদন্তে অপরাধী প্রমাণিত হওয়ায় এএসআই মোকলেছুর রহমানকে বরখাস্ত করা হয়। পরে ১৭ মে খুলনা সদর থানায় ধর্ষণ মামলা হলে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com