1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

কোহলি-যাদবের অর্ধশতকে হংকংকে বড় টার্গেট দিলো ভারত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের চলতি আসরের প্রথম অর্ধশতক আসলো বিরাট কোহলির ব্যাটে। শুধু তাই নয়, লম্বা সময় ধরে অফ-ফর্মে থাকা বিরাট ইঙ্গিত দিলেন ফর্মে ফেরারও। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে হংকংয়ের বোলারদের কাছে চাপে থাকলেও শেষ পর্যন্ত ১৯২ রানের বড় সংগ্রহ পেয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

আজকের ম্যাচটা জিতলে ‘এ’ গ্রুপ থেকে ভারত পৌঁছে যাবে সুপার ফোরে। বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং-এর বোলাররা শুরুতে দুর্দান্ত থাকলেও নিমেষেই থামিয়ে দেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।

ব্যাট করতে নেমে দুই ওপেনারের জুটি ভাঙে পঞ্চম ওভারের শেষ বলে। রোহিত শর্মাকে ৩৬ (৩৯) রানে ফেরান মোহাম্মদ গাজামফার। এরপর দলীয় ৯৬ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ২১ রান করা লোকেশ রাহুল।

এরপর রীতিমত তাণ্ডব চালান সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। ৪০ বলে পঞ্চাশ রান পূর্ণ করা কোহলিকে একপাশে রেখে ২২ বলে পঞ্চাশ পূর্ণ করেন যাদব।

হারুণ আর্শাদের করা ইনিংসের শেষ ওভারে যাদব ছক্কা মারেন ৪টি।। শেষ পর্যন্ত বিরাট ৫৯ (৪৪) ও যাদব ৬৮ (২৬) রানে অপরাজিত থেকে ছাড়েন মাঠ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com