1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কোরিয়ান সিনেমায় দেখা যাবে বাঙালি নায়িকাকে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোরিয়ান সিনেমা বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। অস্কার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি দর্শকের কাছেও দক্ষিণ কোরিয়ার সিনেমার জনপ্রিয়তা প্রথম সারিতে। সেই কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন কলকাতার তরুণ অভিনেত্রী এনা সাহা।

তার শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড় পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এই অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে।

জানা গেছে, এই সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে এতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো। এতে এনা সাহাকে একজন ভারতীয় রানির ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক।

সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে। এনা যেহেতু ভারতীয় রানির চরিত্রে থাকছেন, তাই তার সংলাপের অনেকটা জুড়ে থাকবে হিন্দি। বাকিটা করা হবে ডাবিং। আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com