1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

কোনো দেশেই সপরিবারে সবাইকে হত্যার ঘটনা ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেই সরকার বা রাষ্ট্রপ্রধানকে হত্যার ঘটনা ঘটছে। কিন্তু কোনো দেশেই সপরিবারে সবাইকে হত্যার ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে কালো অধ্যায়ের সূচনা করেছেন ঘাতকরা।

রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তার আত্মজীবনী পড়লে বাংলাদেশের ইতিহাস জানা যাবে।

১৯৭১ সালের আগে বা পাকিস্তান আমলে বাংলাদেশের মানুষ দ্বিতীয় শ্রেণির নাগরিক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ছিলো না। চাকরিতেও তেমন সুযোগ দেওয়া হতো না। কলকারখানাসহ সবকিছুই ছিল পাকিস্তানিদের। দেশ স্বাধীনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com