1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন পার করলো বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের ছুঁড়ে দেওয়া পাহাড়সম লক্ষ্যে নেমে দিনের শেষ ভাগে অপেক্ষায় ছিল কঠিন চ্যালেঞ্জ। তবে এই সময়টা দলকে বিপদে পড়তে দেননি বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ৫১৩ রানের লক্ষ্যে নেমে ১২ ওভার খেলে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ। ৪২ বলে তিন চারে ২৫ রান করে ক্রিজে আছেন শান্ত, ৩০ বলে ১৭ করে অপরাজিত জাকির। বিশ্ব রেকর্ড গড়ে এই ম্যাচ জিততে বাংলাদেশের চাই আরও ৪৭১ রান। ম্যাচ বাঁচাতে হলেও সাকিব আল হাসানদের ব্যাট করতে হবে আরও দুই দিন।

প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে আগের দিনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল স্বাগতিকরা। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনে নেবে ৪৮ মিনিটে যোগ করতে পারে আরও ১৭ রান। ১৫০ রানে গুটিয়ে ফলোঅনে পড়লেও ভারত নিজেরাই আবার ব্যাট করতে নামে।

শুভমান গিল ও চেতশ্বর পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান করে শেষ ঘণ্টায় ইনিংস ছেড়ে দেয় তারা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের।

পাহাড়সম বোঝা মাথায় নিয়ে নেমে শান্ত-জাকির পা হড়কাননি। খেলতে থাকেন সাবলীলভাবে। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়েছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে তাকে পাওয়া যায় ভিন্নভাবে। শেষ বিকেলের আলোতেও ভড়কে না গিয়ে থিতু হয়েছেন আত্মবিশ্বাস নিয়ে। ২৫ রান করতে পেরেছেন তিন চার।

অভিষিক্ত জাকিরের এবারের শুরুটাও ভালো। রবীচন্দ্রন অশ্বিনের বলে স্কয়ার কাট, সুইপ থেকে বাউন্ডারি বের করতে দেখা গেছে তাকেও। ১৭ রানে তিনিও মেরেছেন তিন চার।

চতুর্থ দিনের সকালের প্রথম সেশনটায় এই দুজনের কাছ থেকে এমন ব্যাটিংই দেখতে চাইবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com