1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

কোচ সান্তোসকে ধুয়ে দিলেন রোনালদোর বান্ধবী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পর্তুগালের হয়ে শেষ দুই ম্যাচের মূল একাদশে সুযোগ না পাওয়া নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো প্রকাশ্যে কিছুই বলেননি। সাজঘরে কোচ ফের্নান্দো সান্তোসের সঙ্গে তার রেষারেষির খবর শোনা গেলেও তা একদম পাকা খবর নয়। রোনালদোর মুখ থেকে শোনা যায়নি কিছুই। কিন্তু তাই বলে রোনালদোর বান্ধবী-বোন কি চুপ থাকবেন?

এর আগেও রোনালদোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আলোচিত হয়েছিলেন রোনালদোর বোন এলমা আভেইরো। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে মূল একাদশে না দেখে কোচের উদ্দেশ্যে যাচ্ছেতাই বলেছিলেন তিনি। এবার একই কাজ করলেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেস। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রোনালদোকে মূল একাদশে না দেখে ফের্নান্দো সান্তোসকে একচোট দেখে নিয়েছেন তিনি। সঙ্গে রোনালদোর বিকল্প হিসেবে নামা গনসালো রামোসকেও দুটো কথা শোনাতে ভোলেননি।

ইনস্টাগ্রাম স্টোরিতে জর্জিনা লিখেছেন, আজ তোমার (রোনালদো) বন্ধু এবং কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি অনেক সম্মান কর, ভক্তি কর। সেই একই বন্ধু, যখন সে দেখল দলের অবস্থা খারাপ, তখন সে ঠিকই তোমাকে মাঠে নামাল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আপনি আপনার সবচেয়ে বড় অস্ত্রকে, বিশ্বের সেরা খেলোয়াড়টিকে অবজ্ঞা করতে পারেন না, ছোট করে দেখতে পারেন না। এমন কোনো খেলোয়াড়কে খেলাতে পারেন না যার এ পর্যায়ে খেলার যোগ্যতাই নেই। জীবন আমাদের অনেক কিছুই শিক্ষা দেয়। আজ আমরা হারি নি, শিক্ষা নিয়েছি। ক্রিস্টিয়ানো, আমরা তোমাকে ভালোবাসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com