1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

কেমন হবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার একাদশ?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

বুধবার (৭ ডিসেম্বর) হঠাৎ গুঞ্জন উঠেছিল, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডি পল। শঙ্কায় আছে নেদারল্যান্ডসের ম্যাচে খেলতে পারবেন কিনা। তবে সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ডি পল জানিয়েছেন, ঠিক আছেন তিনি। ফলে আর্জেন্টিনার মিডফিল্ডের মূল ভসরাকে পেয়ে খুশিই হবেন কোচ স্ক্যালোনি।

এদিকে শুধু ডি পলই নয়, উরুর চোট থেকে সেরে উঠেছেন শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে না নামা ডি মারিয়া। ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকেও একাদশে দেখা যাবে।

এদিকে আর্জেন্টিনার গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডে থাকবেন মলিনা, রোমেরো, ওটামেন্ডি এবং আকুনা। মাঝ মাঠে ডি পলের সঙ্গে থাকবেন মার্ক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। যদি ডি পল ইনজুরির কারণে খেলতে না পারতেন, তবে তার জায়গায় খেলতেন লিয়ান্দ্রো পেরেদেস।

আর আক্রমণ ভাগে মেসির সঙ্গে থাকবেন আলভারেজ এবং ডি মারিয়া। এখানেও গুঞ্জন উঠেছিল আলভারেজের জায়গায় লাউতারো মার্টিনেজকে একাদশে খেলাতে পারেন স্ক্যালোনি। তবে আলভারেজের ফর্ম দেখে তাকে নিয়েই একাদশ সাজাবেন বলে ধারনা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ডি পল, মার্ক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি মারিয়া, লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com