1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

কেউ টাকা খেয়ে কমিটি দিবেন না, আ.লীগে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করুন : মেজর জেনারেল ভূঁইয়া এমপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন কেউ টাকা খেয়ে কমিটি দিবেন না,আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করুন। ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। দেশকে আরো এগিয়ে নিতেও এ দলের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে যোগ্য নেতাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। শুক্রবার বিকেলে দাউদকান্দি পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌরসভার জারিফ আলী শিশু পার্কে অনুষ্ঠিত ৩টি ওয়ার্ডের সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে মিছিলে সম্মেলন মুখরিত হয়ে উঠে। পৌরসভার ৩টি ওয়ার্ডের নেতা,কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনস্থল ছিলো কানায় কানায় পূর্ন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ)মোহাম্মদ আলী সুমন,দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম উপজেলা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান মুক্তা,সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া,জেলা পরিষদ সদস্য জেবুননেসা জেবু, নাসিম ইউসুফ রেইন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল মাহমুদ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোঃ মামুন মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা,পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন,খাজা প্রধান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com