1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

‘কৃষক কার্ড’ চালু করে সরাসরি সহায়তা পৌঁছানোর নির্দেশনা, ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী গড়ার তাগিদ
বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই প্রকৃত কৃষকদের উন্নয়ন নিশ্চিত করা ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তিনি জানান, ‘কৃষক কার্ড’ চালুর মূল লক্ষ্য হলো যাতে প্রকৃত কৃষকরা সার, বীজ, কীটনাশকসহ সরকারি আর্থিক সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান।
পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যান। সকাল ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সাক্ষাৎ শেষে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, রাজধানী ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি নগর ব্যবস্থাপনার প্রতিটি অগ্রগতি ও ঘাটতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন।
এ সময় রাজধানীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তুলতে ঢাকার দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com