1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুয়েতে প্রবাসী সেলিমের ঘাম ঝরানো ৩৫ লাখ টাকার প্রতারণা: ফিরোজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল, প্রবাসী সেলিম মিয়া কুয়েতে দীর্ঘ পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেছেন, সেই ঘামঝরা কুয়েতি ৮০০০ দিনার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকারও বেশি—চতুর প্রতারণার ফাঁদে পড়ে আত্মসাৎ করেছে ফিরোজ নামের এক ব্যক্তি। কুয়েতে অবস্থানরত সেলিমের বিশ্বাসের সুযোগ নিয়ে ফিরোজ ধীরে ধীরে টাকা নেওয়ার পর আজ পর্যন্ত ফেরত দেয়নি। এমনকি নিজ মুখে স্বীকারও করেছে যে, সে টাকা দেবে “ধীরে ধীরে”—যার অডিও রেকর্ডও রয়েছে।

সেলিমের মা-বাবা, আত্মীয়-স্বজন আজ নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারটি ভেঙে পড়েছে চরম হতাশায়। তারা একমাত্র উপার্জনক্ষম মানুষ সেলিমের টাকায় স্বপ্ন দেখেছিল—কিন্তু সেই স্বপ্ন এখন ভস্মে পরিণত হয়েছে। প্রবাসে থাকা সেলিম প্রতারিত হয়ে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কষ্টার্জিত সেই টাকাই ছিল তার জীবনের একমাত্র ভরসা, যা দিয়ে পরিবারকে টিকিয়ে রাখার আশা করেছিলেন।

পরিবারের দাবি—সেলিমের প্রতি ফিরোজ যে ভয়াবহ প্রতারণা করেছে, তা কেবল অর্থনৈতিক নয়, এটি মানবিক অপরাধও বটে। তারা বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন বিষয়টি দ্রুত তদন্ত করে ফিরোজকে আইনের আওতায় আনা হয় এবং প্রবাসী সেলিমের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়।

সেলিমের পরিবার জানিয়েছে, তারা বাড়ির জমিজমা বিক্রি করে সেলিমকে বিদেশে পাঠিয়েছিল। বহু আশা ও ত্যাগের বিনিময়ে সেই প্রবাস জীবনের প্রতিটি টাকাই ফিরোজ লুটে নিয়েছে। প্রশাসনের কাছে তাদের আবেদন—এই প্রতারণার দ্রুত বিচার করা হোক, যাতে আর কোনো প্রবাসী এমন আন্তর্জাতিক প্রতারণার শিকার না হয়। বাংলাদেশ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি পরিবারের করুণ আবেদন—সেলিমের পাশে দাঁড়ান, ফিরোজকে আইনের মুখোমুখি করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com